Showing posts with label রোগ-ব্যাধি. Show all posts
Showing posts with label রোগ-ব্যাধি. Show all posts

ধুমপান ছাড়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত থাকুন

. Wednesday, January 14, 2009
0 comments

আমরা অনেকেই ধুমপান ছাড়তে চাই। আর এ জন্য এ পর্যন্ত কয়েকবার পর্যন্ত ধুমপান ছেড়ে দিয়েছি। কিন্তু কয়েকদিন পর আবার ধুমপান করতে বাধ্য হয়েছি। এর জন্য আমাদের মানসিক দুর্বলতা অন্যতম প্রধান কারণ। কিন্তু এছাড়াও আরও কিছু শারীরিক কারণ রয়েছে। শরীরের এইসব কিছু সমস্যার কারণে ধুমপান ছাড়তে চেয়েও ছাড়া যায়না। বছরের পর বছর ধরে ধুমপান করতে করতে সিগারেট/ বিড়ির উপর শরীরের একটা নির্ভরতা চলে আসে। সেই নির্ভরতাকে কাটিয়ে ওঠা কম কথা নয়। এ জন্য শক্তিশালী মন থাকার পাশাপাশি কিছু শারীরিক সমস্যাকেও ওভারলুক করতে হয়। কিন্তু ঠিক কি কি শারীরিক সমস্যা হতে পারে তা যদি জানা থাকে, তাহলে সমস্যার মোকাবেলা করা কঠিন হয় না। এ ধরণের কিছু সমস্যা নিয়েই আজকের এই পোস্ট।

ধুমপান ছাড়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত থাকুন
ডা. মো. মাহফুজুল হোসেন
সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংক মেডিকেল সেন্টার, ঢাকা

ধুমপানের মারাত্মক ক্ষতিগুলো আমরা কমবেশি সবাই জানি। এত কিছু জেনে-বুঝেও কি বিবেক এরূপ সর্বনাশা কাজে সায় দিতে পারে? পুরোনো যেকোনো অভ্যাস ছাড়তে হলে কিছু না কিছু কষ্ট করতেই হয়। ধুমপান ছাড়ার এই কষ্টের মাত্রা যেহেতু এর ক্ষতির মাত্রার চেয়ে খুবই কম, তাই এ কষ্ট স্বীকার কোনো ব্যাপারই নয়। নেশা যত পুরোনো ও বেশি হয়, তা ছাড়তে হলে সে বিষয়ে তত বেশি মনোযোগী হতে হয় এবং কিছুটা শ্রম দিতে হয়। যেকোনো নেশা ছাড়ার পর থেকে কী কী অসুবিধা হতে পারে, সেগুলো জানা থাকলে তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সহজ হয়। ধুমপানের নেশা ছাড়তে হলেও কিছু পদক্ষেপ নিতেই হবে। ধুমপান ছাড়লে কী কী উপসর্গ হতে পারে তা জানা থাকলে মনকে সেভাবে প্রস্তুত রাখা যায়। ফলে আস্তে আস্তে সব নিয়ন্ত্রণে চলে আসে। তাই আসুন প্রথমে এ উপসর্গগুলো জেনে নিই।

কাশি: ধুমপান ছেড়ে দেওয়ার পর প্রথম অবস্থায় ঘন ঘন কাশি হতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। বুঝতে হবে ফুসফুস অনেক দিনের জমে থাকা শ্লেষা বের করে দিতে চাইছে। প্রয়োজন বোধ করলে মাঝেমধ্যে বিশেষ করে প্রতিদিন সকালে কিছু শ্লেষা আস্তে আস্তে কেশে বের করে ফেলুন। এতে আরাম বোধ করবেন।

মাথাব্যথা:
মাঝেমধ্যে অল্প মাথাব্যথা বা মাথা ঝিমঝিম ভাব হতে পারে। মাথাব্যথা উপশম না হয়ে ক্রমান্বয়ে বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

ক্লান্ত ভাব:
প্রয়োজনবোধে ঘুমানোর সময় এক থেকে দেড় ঘণ্টা বাড়িয়ে দিন। দিনে পর্যাপ্ত ব্যায়াম করুন। এতে ঘুম ভালো হবে এবং ক্লান্তি ভাব অনেকটা কেটে যাবে।

অমনোযোগিতা: পরিমিত ও সময়মতো আহার, ব্যায়াম ও বিশ্রাম করুন। আস্তে আস্তে এ উপসর্গটি দুর হয়ে যাবে।

স্নায়ুবিক দুর্বলতা: প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করুন। এতে শরীরে জমে থাকা নিকোটিন বেরিয়ে যাবে। ক্যাফেইন অর্থাৎ চা ও কফি পানের মাত্রাও কমিয়ে ফেলুন। ধীরে ধীরে স্মায়ুকোষগুলো নিকোটিনের প্রভাব থেকে মুক্ত হবে। ফলে সন্ত্রস্ত ভাব কেটে গিয়ে সতেজ ভাব ফিরে আসবে।

গলায় ব্যথা বা জ্বালা ভাব: শরবত, ফলের রস ও অন্যান্য তরল খাবার খেলে ভালো লাগবে। হালকা গরমপানি দিয়ে গড়গড়া করতে পারেন।

কোষ্ঠকাঠিন্য: প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত আঁশযুক্ত খাবার, সবজি ও তাজা ফল সংযুক্ত করুন। ইসপগুলের ভুসি খাওয়ার অভ্যাস করুন এবং সেই সঙ্গে ব্যায়াম করুন।

ঘুম কম হওয়া: ভালো ঘুমের জন্য ভালো উপায় হলো অল্পতে অহেতুক দুশ্চিন্তা না করা, মনকে সদা প্রফুল্ল রাখা এবং নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা। দু-এক দিন ঘুম না হলে সামান্য কিছু অস্বস্তি ভাব হতে পারে। এ নিয়ে বেশি চিন্তা করবেন না। এমনও অনেক মানুষ আছে, ঘুম কেন হচ্ছে না? এ ভাবনাটাই তাদের ঘুম না হওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। ফলে মনমরা ভাব ও মেজাজ খিটখিটে হয়ে যায়। প্রতিদিন মনের মতো ভালো বই পড়ুন, মন খুলে কথা বলুন ও প্রাণখুলে হাসুন। এতে অনেক ভালো বোধ করবেন।

নিকোটিনের প্রভাব থেকে মুক্ত হতে একেকজনের ক্ষেত্রে একেক রকম সময় লাগতে পারে। তবে সাধারণত দু-চার সপ্তাহ লাগে। নেশা ছেড়ে দেওয়ার পর বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া যখন শুরু হবে, তখন সেগুলোকে নেশা থেকে মুক্তি পাওয়ার ও সুস্থতা অর্জনের পূর্বলক্ষণ হিসেবে ভাবতে চেষ্টা করুন। মনে করুন আপনার শরীর নিজে থেকেই নিজেকে পরিষ্ককার করে নিচ্ছে।

দুই-চার সপ্তাহ পর শারীরিক প্রতিক্রিয়াগুলো থেকে মুক্তি পেলেও ধুমপানের প্রতি যে ব্যাগ্র কামনাটুকু বাকি থাকে, তার প্রায় পুরোটাই মানসিক ব্যাপার। তাই এ সময় মনটা শক্ত রেখে ধুমপানের সর্বনাশা ক্ষতির কথা ভেবে নিজেকে সংযত রাখুন।

ধুমপান ছাড়ার পর কী কী অসুবিধা হতে পারে, সে বিষয়ে জানার পর মনকে সেভাবে প্রস্তুত করে নির্দিষ্ট একটি দিনে ধুমপানের সব উপকরণ, যেমন সিগারেট, দেশলাই-লাইটার, ছাইদানি ছুড়ে ফেলে দিন। ধুমপান ছাড়তে ইচ্ছুক এমন আরও কয়েকজনকে সঙ্গে নিতে পারলে ভালো হয়। খেলাধুলা, ব্যায়াম ও আনন্দ-ফুর্তির মধ্য দিয়ে সময় কাটানোর চেষ্টা করতে হবে। পরিবারের লোকজন, বিশেষ করে স্ত্রী ও সন্তানেরা এ ব্যাপারে মুখ্য ভুমিকা রাখতে পারে। যত তাড়াতাড়ি ধুমপান ছাড়া যায় ততই ভালো। অবসর সময়ে এমন কাজে ব্যস্ত থাকুন, যেন মন চাইলেও আপনার হাত সিগারেট ধরানোর সুযোগ না পায়। ধুমপানের বদলে ফলমূল, সবজির সালাদ, ফলের রস, চিনিমুক্ত চুইংগাম ও চকলেট খাওয়ার অভ্যাস করতে পারেন। এভাবে সংখ্যা কমাতে কমাতে সিগারেট একেবারে ছেড়ে দিন। ধুমপানমুক্ত নতুন সমাজ গড়ে তুলতে ভুমিকা রাখুন।
সূত্র: প্রথম আলো

এখানে ক্লিক করে বাকীটুকু পড়ুন

কিসে পুষ্টি বেশি? শিম নাকি শিমের বীজে

. Tuesday, January 13, 2009
0 comments

কিসে পুষ্টি বেশি? শিম নাকি শিমের বীজে এ নিয়ে অনেকেই মাঝেমধ্যে চিন্তায় পরে যান। আমিও মাঝে মাঝে বিভ্রান্ত হই, তাই তো? এটা তো ভাববার বিষয়। তো এই বিষয়ে পুষ্টিবিজ্ঞানীরা কি বলেছেন, তা জানা দরকার। আমিও এ নিয়ে তথ্য খুঁজে বেড়াতাম। আজ পত্রিকা পড়তে পড়তে পেয়ে গেলাম। জেনে গেলাম, আসলে কিসে পুষ্টি বেশি। শিম নাকি শিমের বীজে?


পুষ্টি : শিম বনাম শিমের বীজ

শীতকালীন সবজির মধ্যে শিম পুষ্টি ও স্বাদে অন্যতম। তবে শিমের চেয়ে বীজ বেশি পুষ্টিকর। আমিষের পরিমাণ শিমের চেয়ে বীজে ৬ গুণ বেশি। খাদ্যশক্তি শিমের চেয়ে বীজে ৭ গুণ বেশি। মোট খনিজ পদার্থ শিমের চেয়ে বীজে ৩ গুণ বেশি। আয়রনের পরিমাণ শিমের চেয়ে বীজে দ্বিগুণ বেশি। শর্করা শিমের চেয়ে বীজে ১০ গুণ বেশি। তবে ক্যালসিয়ামের পরিমাণ বীজের চেয়ে শিমে ৩ গুণ বেশি। ভিটামিন ‘এ’ বীজে নেই, শিমে আছে ১৮৭ মাইক্রোগ্রাম। শিমের বীজ ভেজে, ডাল রান্না করে, মাছ ও মাংসের সাথে সবজি হিসেবে খেতে খুব সুস্বাদু। শিমে আমিষের পরিমাণ কচুশাক, লালশাক ও মটরশুঁটি ব্যতীত সকল শাক-সবজির চেয়ে বেশি আছে। ক্যালসিয়ামের পরিমাণ কচুশাক ও লালশাক ছাড়া সকল শাক-সবজির চেয়ে কয়েকগুণ বেশি আছে। ভিটামিন বি১ ও আয়রনের পরিমাণও অধিকাংশ শাক-সবজির চেয়ে বেশি আছে। প্রতিদিন একজন পূর্ণ বয়স্ক মানুষ ২৫০ গ্রাম শিম খেয়ে দৈনিক ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে। নিচে প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী শিম ও পরিপক্ক শিমের বীজের পুষ্টিমান দেয়া হলো-

  • পুষ্টি উপাদান শিম -- শিমের বীজ

  • জলীয় অংশ (গ্রাম) ৮৬.১ -- ৯.৬
  • আমিষ (গ্রাম) ৩.৮ -- ২৪.৯
  • শর্করা (গ্রাম) ৬.৭ -- ৬০.১
  • ক্যালসিয়াম (মিলিগ্রাম) ২১০ -- ৬০
  • আয়রন (মিলিগ্রাম) ১.৭ -- ২.৭
  • ক্যারোটিন (মাইক্রোগ্রাম) ১৮৭ -
  • ভিটামিন বি১ (মিলিগ্রাম) ০.১০ -- ০.৫২
  • ভিটামিন বি২ (মিলিগ্রাম) ০.০৫ -- ০.১৬
  • ভিটামিন সি (মিলিগ্রাম) ৯ -
  • মোট খনিজ পদার্থ (গ্রাম) ০.৯ -- ৩.২
  • খাদ্যশক্তি (কিলোক্যালরি) ৪৮ -- ৩৪.৭

তথ্যটি দিয়েছেন কৃষিবিদ আহাম্মেদ। প্রকাশিত হয়েছে ইত্তেফাক পত্রিকায়।

এখানে ক্লিক করে বাকীটুকু পড়ুন

খাদ্য : ব্রেইন ফুড

. Sunday, January 4, 2009
0 comments

কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ

মস্তিষ্ক বিজ্ঞানীদের মতে, কোলিনসমৃদ্ধ খাদ্য খেলে মেধাশক্তি বাড়ে। প্রতিদিন মস্তিষ্কের জন্য ৪০০-৯০০ মিলিগ্রাম কোলিন প্রয়োজন। একটি হাঁস বা মুরগির ডিমে ৪০০ মিলিগ্রাম, ছোট দু’টুকরা মাছ থেকে ১০০ মি. গ্রা. ৪-৫টি যকৃতের টুকরায় ৬০০ মি. গ্রা. কোলিন থাকে। এছাড়াও ফুলকপি, বাঁধাকপি, সয়াবিন, দুধ, বাদাম ইত্যাদি খাদ্যে প্রচুর কোলিন থাকে। বিশেষ করে সয়াবিন নিয়মিত খেলে শেখার, বুঝার ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সে ভিটামিন ‘বি’-এর অভাব হলে স্মৃতিশক্তি লোপ পায়। ভিটামিন ‘বি’ রয়েছে ডাল, শস্যদানা, বাদাম, সবুজ শাক-সবজি, চাল, গম, কলা, গাজর, সামুদ্রিক মাছ ইত্যাদি খাদ্যে। ভিটামিন ‘সি’-এর অভাবে মস্তিষ্কের বাস্তবের সাথে বুঝার ক্ষমতা অনেকাংশে লোপ পায়। ভিটামিন সি বেশি থাকে আমলকি, পেয়ারা, আমড়া, আম, লেবু, বাতাবি লেবু, জলপাই ইত্যাদিতে। মস্তিষ্কের শক্তি বাড়াতে আয়রনের প্রয়োজন। মস্তিষ্কের মধ্যে সবসময় শরীরে রক্তের প্রায় ২০ ভাগ রক্ত চলাচল করে। রক্ত শোধনের জন্য প্রয়োজন অক্সিজেন। রক্তের লাল রঙের উপাদান হিমোগ্লোবিন হলো অক্সিজেনের বাহক। আয়রন হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান সৃষ্টিকারী।

মস্তিষ্কে অক্সিজেনের অভাব হলে মনোযোগ ও নতুন কিছু বুঝা বা শেখার আগ্রহ কমে যায় এবং মনের চঞ্চল ভাবটাও নষ্ট হয়। কথাবার্তায় আদব-কায়দা হ্রাস পায়। আয়রন বেশি থাকে কচুশাক, লালশাক, পালংশাক, কলা, নটেশাক, মূলাশাক, বরই, তরমুজ, বরবটি, গুড় ইত্যাদি খাদ্যে। এসব আয়রনসমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি জাতীয় খাবার খেলে সহজেই হজম হয়। বোরন ও জিংক স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। আপেল, আঙ্গুর, ডাব, টমেটো, গম, দুধ এসব খাদ্যে বোরন ও জিংক থাকে। ১০ বছর বয়সের মধ্যে শিশুদের পুষ্টিকর খাদ্য খাওয়ালে স্মরণশক্তি বাড়ে। গর্ভবতী মহিলারা কোলিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাদ্য খেলে গর্ভের শিশু মস্তিষ্ক গঠনের সময় স্মরণশক্তি ও বুদ্ধি বৃদ্ধির উপাদান সৃষ্টি হয়। বয়স্কদের জন্য মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তেল, চর্বি, ঘি জাতীয় খাদ্য স্মরণশক্তি হ্রাস করে। চর্বি জাতীয় খাদ্য উপাদান রক্তের সাথে মিশে গিয়ে মস্তিষ্কের অত্যন্ত সূক্ষ্মবাহী নালীগুলোর মধ্য দিয়ে রক্ত চলাচল ব্যাহত করে। খাবারে মিশ্রিত কৃত্রিম রাসায়নিক পদার্থও মস্তিষ্কের জন্য ক্ষতিকর। অ্যালকোহল জাতীয় পদার্থ মানুষের স্মরণশক্তিকে মুছে ফেলে। মস্তিষ্কের প্রোটিন তৈরির সময় অ্যালকোহল বাধা দেয়। ফলে নতুন স্নায়ুকোষ জন্মাবার সম্ভাবনা চিরদিনের জন্যই বন্ধ হয়ে যায়। ঘুমের ওষুধ স্মরণশক্তি হ্রাস করে।

সূত্র: ইত্তেফাক, ৪ জানুয়ারী, ০৯

এখানে ক্লিক করে বাকীটুকু পড়ুন

একটুখানি মদ খান আর হৃদপিণ্ডকে সুস্থ্ রাখুন

. Monday, December 8, 2008
0 comments

ওয়াইন নিয়মিতভাবে একটু করে ওয়াইন খেলে শরীরের ওমেগা-৩'র পরিমাণ বেড়ে যায়। ফলে হৃদরোগের বিরুদ্ধে শরীরে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। এই সম্পর্কিত একটি গবেষণা আগামী জানুয়ারি মাসে প্রকাশ হতে যাচ্ছে। গবেষণায় বলা হয়েছে যে, অন্য কোন প্রকারের মদ নয়, শুধুমাত্র ওয়াইনের মধ্যে ওমেগা৩ ফ্যাটি এসিডের পরিমাণ বাড়িয়ে তোলার একটি বিশেষ ক্ষমতা আছে। রক্তের প্লাজমা ও লাল হিমোগ্লাবিনের মধ্যে ওমেগা ৩ বাড়াবার জন্য এতদিন ডাক্তাররা বেশি বেশি করে মাছ খেতে পরামর্শ দিতেন।

সূত্র

আমারব্লগে প্রকাশিত

এখানে ক্লিক করে বাকীটুকু পড়ুন

আনন্দে নাচুন

. Friday, November 14, 2008
0 comments

আনন্দে নাচুন এবং হৃদরোগের আক্রমণ থেকে সুস্থ্য থাকুন।

আনন্দে উচ্ছ্বলে জেগে উঠুন। আপনার প্রিয় আনন্দদায়ক গান শুনুন। এক গবেষণায় জানা গেছে আনন্দদায়ক গান শুনতে থাকলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল হয়। ফলে বিভিন্ন রকমের আক্রমণকে তা সহজে মোকাবেলা করতে পারে।

আনন্দের গান শুনলে মনের ভিতরে যে আনন্দ অনুভব হয়, তার ফলে রক্ত প্রবাহের গতি বেড়ে যায়। আনন্দের অনুভূতি রক্তের ধমনীগুলোকে ফুলিয়ে তোলে। এর ফলে ধমনীর ভিতর দিয়ে সাবলীলভাবে রক্তের গতি প্রবহমান থাকে।

এজন্য বলা হয়েছে হাসিখুশি, আনন্দময় জীবন যাপন করলে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভাল থাকে। আর এর ফলে আপনি থাকতে পারেন হৃদরোগের আশঙ্কা থেকে মুক্ত।

খবর ও ছবিসূত্র: সায়েন্সডেইলি

এখানে ক্লিক করে বাকীটুকু পড়ুন